সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে প্রয়াত বিএনপি’র দুই নেতার স্বরন সভা অনুষ্ঠিত।

কালিয়াকৈরে প্রয়াত বিএনপি’র দুই নেতার স্বরন সভা অনুষ্ঠিত।

 

দেলোয়ার হোসেন সিকদার।

প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল

শনিবার২০ এপ্রিল বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নাওলা এলাকায় আশিক নগর পার্কের অডিটোরিয়াম হল রুমে আলোচনা ও স্মরণ সভায় প্রয়াত দুই নেতা সহ দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক জনাব আক্তারুজ্জামান,কালিয়াকৈর পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক জনাব শাহাবুল্লাহ,

কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহম্মেদ দুলাল,

গাজীপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন,গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান,

গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন,গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব উদ্দিন যুবরাজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!