সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা, আহত ১

কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা, আহত ১

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেম্বার সারোয়ার হোসেন খোকনের বাড়িতে ইটের খোয়া ছুঁড়ে জানালার কাঁচ ও অন্যান্য জিনিসপত্রের ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ইটের খোয়ার আঘাতে মেম্বারের ভাতিজা তুহিন বেপারী মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মোহানী বেপারী বাড়িতে। এই ঘটনায় শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাজনীতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ওয়াহাব বাড়ারির পরিবারের সাথে বক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন খোকনের পরিবারের সাথে বিরোধ চলছিল। ক্ষমতার দাপট প্রতিষ্ঠিত করতে তাদের উভয় গ্রæপের মধ্যে এরই মধ্যে মারামারি ও মামলা হামলা অব্যাহত থাকে। সেই শক্রতার জেরে শুক্রবার রাতে ওয়াহাব বাড়ারির তিন তলা ছাদ থেকে ইটের খোয়া দিয়ে পাশ্ববর্তী মেম্বারের বাড়িতে ঢিল ছুড়ে বলে অভিযোগ মেম্বারের পরিবারের।

মেম্বারের বড় ভাই রিপন বেপারী বলেন, ওয়াহাব বাড়ারির ছেলে মোজাম্মেল হোসেন গং তাদের তিনতলা ছাদ থেকে ইটের খোয়া ছুড়ে জানালার কাঁচ, বিদ্যুতের মিটার ও রাইস মিলের ওয়াল ভেঙ্গে ফেলে এবং অন্যান্য জিনিসপত্রের ক্ষয়ক্ষতি করে। তাদের ছোড়া ইটের খোয়া আমার ছেলে তুহিনের মাথায় লেগে মাথা ফেটে যায়। তাদের ছোড়া ইটের প্রবাসী ইলিয়াসের বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। তারা সংসদ নির্বাচনের পর থেকে আমাদের সাথে শক্রতামি করে আসছে।

অভিযোগের কথা আংশিক স্বীকার করে মোজাম্মেল হোসেন বলেন মেম্বার বাড়ির আত্মীয়স্বজন ও অনুসারীরা আগের আমার বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে ফেলে। পাশাপাশি আমাদের মহিলা মাদ্রাসার সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলেছে। পরে আমরা ইটের খোয়া ছুড়ে মেরেছি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাব্বির হায়দার শুভ বলেন, ঘটনাটি জানার পর রাতে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে দিয়ে এসেছি। এই বিষয়ে শনিবার দুপুরে থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!