সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান

কালীগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠ তত গরম হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়ে বেড়াচ্ছেন। আগামী ৮ মে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্র্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির আশীর্বাদপুষ্ট চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও কর্মীবান্ধব নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

শুক্রবার বিকেলে জনবান্ধব নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব তাঁর কর্মী ও সমর্থকদের নিয়ে কালীগঞ্জ পৌর বাজারে গণসংযোগ করেন। তিনি বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ড আওয়ামীলীগের কার্যালয় থেকে তাঁর শুভাকাঙ্খীদের নিয়ে পরিবহন শ্রমিকদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। পরে কালীগঞ্জ পৌর বাজারের মুদির দোকান, কাঁচাবাজার, চায়ের দোকানে আগত নারী-পুরুষ ভোটারদের সাথে সালাম ও কুশল বিনিময় করে ভোট চেয়ে বেড়ান।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো.হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন, ডিজিটাল ও স্মার্ট কালীগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে একজন জনপ্রতিনিধি হতে নির্বাচনে অংশগ্রহণ করছি। নারী সমাজকে তার প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো। পাশাপাশি যুবসমাজকে জনশক্তিতে পরিণত করাই আমার লক্ষ্য। এলাকায় শিক্ষার মানোন্নয়নে যথাযর্থ ভূমিকা পালন করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির হাতকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবো ইন্নশাল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.মাইনুল ইসলাম, কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারন সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক নেতা মো.আকরাম হোসেন, কালীগঞ্জ পৌর যুবলীগের কার্যকরি সদস্য আজাদ ফয়সাল আহমেদ সাজ্জাদ, কালীগঞ্জ পৌর শ্রমিক লীগের সভাপতি মো.আমজাদ হোসেনসহ দলীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!