সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় দেড় লাখ টাকার সরকারি জায়গার গাছ কর্তন। 

জলঢাকায় দেড় লাখ টাকার সরকারি জায়গার গাছ কর্তন। 

 

 

জলঢাকা, নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকা পৌরসভার সতীঘাটে সরকারি খাসের জায়গা থেকে নয়টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। নয়টি গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভা এলাকার সতীঘাট গ্রামে সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা থেকে নয়টি ইউক্যালিপটাস গাছ সবার অজান্তে কেটে ফেলে ওই এলাকার মিজানুর রহমান। পরে গাছগুলো স্থানীয় গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমি সরকারি জায়গা থেকে গাছ কাটিনি। আমার মালিকানা জায়গা জমি থেকে গাছ কেটেছি।এই গাছ গুলো আমার বাপ-দাদা লাগিয়েছে, এখন আমার প্রয়োজনে কেটেছি।।আপনাদের কেউ ভুল বুঝিয়েছে। এখানে পৌরসভার উপ-সহকারী ভূমি কর্মকর্তা(তহশিলদার)সহ আরো দুইজনএসেছিলো। তারা বলছে এটা সরকারি জায়গা নয়।আপনারা তহশিলদারের সাথে কথা বলতে পারেন।

এখন আপনারা যা পারেন করেন।

এ বিষয় জলঢাকা পৌরসভার উপ-সহকারী ভূমি কর্মকর্তা(তহশিলদার) জানান,মিজানুর রহমানের গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে আমি সরেজমিন গিয়ে ওই জায়গাটি দেখেছি। ৯৪২ দাগে ৬৩শতক জায়গা খাস শশ্নান আছে।পাশে জমিটি তার বুঝতে পারি নাই। গাছ গুলো খাস জায়গায় নাকি তাহার নিজের জায়গায়। এখন এসিল্যান্ড স্যারের সাথে কথা বলে রবিবার / সোমবার জায়গাটি মেপে সীমানা নির্ধারণ করে দিব। যদি খাস জায়গায় হয় তাহরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি

জানান, আমি বিষয়টি পৌর ভুমি কর্মকর্তাকে তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার জন্য বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!