সর্বশেষ :
;
Home / সারাদেশ / খুলনার কোয়ালিটি জুট ইয়ার্ন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনার কোয়ালিটি জুট ইয়ার্ন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

শাহাদাত হোসেন নোবেল: খুলনা প্রতিনিধি

 

খুলনা দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনিমহলে কোয়ালিটি জুট ইয়ার্ন মিলে ১৭ এপ্রিল বুধবার আনুমানিক দুপুর এক টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দিঘলিয়া কোয়ালিটি জুট ইয়ার্ন মিলের ডিজিএম মোঃ মাকসুদুর রহমান জানান,তাদের মিলের এবং পুড়ে যাওয়া মালামালের কোন ইনস্যুরেন্স নেই। তিনি সংবাদ পেয়ে সাথে সাথে মিলে চলে আসেন। এবং আগুন লিভানোর ব্যাবস্থ করেন। মুহূর্তের মধ্যে সে আগুন মিলের স্লাইভার, কাটিং ও ‘র’ জুটের স্তুপে ছড়িয়ে পড়ে।

দিঘলিয়া নৌ ফায়ার সার্ভিসকে আগুন লাগার বিষয়টি অবহিত করলে দিঘলিয়া নৌ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরবর্তীতে আরো দুটি সহ,ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট তাদের দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিলে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডিডি ঘটনাস্থল পরিদর্শন করেন। তার পূর্বে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার এবং সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাসান ও স্থানীয় সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানসহ ইউনিয়ন পরিষদের দুইজন মেম্বার ঘটনাস্থলে পৌঁছান।

আগুন লাগার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে মিল কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা জানান, ৭ টন স্লাইভার, ৩ টন কাটিং এবং ২ টন ‘র’ জুট পুড়েছে, যার আনুমানিক মূল্য ৯৬ লক্ষ টাকা। আগুন লাগার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;