সর্বশেষ :
Home / সারাদেশ / সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামীলীগ নেতা 

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামীলীগ নেতা 

 

 

সখীপুরে(টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলুর উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রভাবশালী মনির উদ্দিন মন্টু। এ ঘটনায় আহত সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মাথায় আঘাত পাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করবেন বলে জানা যায়। গুরুতর আহত ওই সাংবাদিক সাইফুল ইসলাম শাফলু স্থানীয় নিউজ টাঙ্গাইলের সম্পাদক।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মনির উদ্দিন কমপ্লেক্সের একটি রুম ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে সাংবাদিক শাফলুর মাথায় এশিয়ান টিভির বোম দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে ওই সাংবাদিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। উপজেলা নির্বাহী অফিসার ও সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান।

 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সখীপুর প্রেসক্লাবে এক জরুরি সভা ডাকা হয়ে সভায় সকল সাংবাদিক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একই সাথে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, সাংবাদিকদের উপর হামলাকারী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে।

 

এই ঘটনায় অভিযুক্ত মনির উদ্দিন মন্টু ঘটনার সততা স্বীকার করে বলেন, রুমের চুক্তিপত্র নিয়ে দ্বন্দের এক মুহূর্তে মাথায় আঘাত করে ফেলেছি।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!