হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে সামাজিক সংগঠন বন্ধন।
রবিবার (১৪ এপ্রিল) সকালে বন্ধন এর উদ্যোগে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণিল সাজেঁ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে জলঢাকা পৌরসভার দুন্দিবাড়ী সাইটের পাড়ে আলোচনা সভা বন্ধনের সভাপতি সাংবাদিক শাহাজাহান কবির লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, শিক্ষাবীদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর গাফফার, অধ্যাপক আজিজুল ইসলাম, বালাগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর জাতীয়পার্টির সভাপতি আনিছুর রহমান যাদু, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার মিন্টু,
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, গোলাম রাব্বানী ডলার, মশিয়ার রহমান,মাহাদী হাসান মানিক, তহমিদার রহমান মিলন,জাহিনুর রহমান জীবন, সাহিন ইসলাম, রাজু ইসলাম প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal