জাহাঙ্গীর আলম সবুজঃ
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রাধাকান্ত পুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান রাধাকান্তপুর গ্রামের পিটুলিতলা নামক স্হানে মোঃ টুটুলের সারের দোকানের সামনে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্হানীয়রা , খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্হলে পৌঁছে দেখে একটি শপিং ব্যাগে লাল কসটেপ জড়ানো ৪টি বোমা সাদৃশ্য বস্তু, উদ্ধার করে পুলিশ এবং পানিতে চুবিয়ে রাখে,ধারনা করা হচ্ছে কাউকে ভয় দেখানোর জন্য বোমা সাদৃশ্য বস্তু রাখা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal