সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় অসহায়, ছিন্নমূলদের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে হাজ্বী আব্দুছ ছোবাহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যেগে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. সাহেব আলী।
এসময় বিভিন্ন এলাকার প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধ, শাড়ী কাপড় ও লুঙ্গি বিতরণ করেন।
ঈদ উপহার বিতরণকালে আলহাজ্ব সাহেব আলী বলেন, হাজ্বী আব্দুছ ছোবাহান মাতুব্বর ফাউন্ডেশন সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারকে ঈদ উপহার দেয়া হলো। আমাদের এই উদ্যেগগ্রহন অব্যাহত থাকবে।
এসময় ভাওয়াল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. ওহিদুজ্জামান ওহিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal