সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে অটোরিক্সা চালকের রহস্য জনক মৃত্যু

কালিয়াকৈরে অটোরিক্সা চালকের রহস্য জনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গতকাল রোববার রাতের কোন এক সময় আব্দুল্লাহ বিশ্বাস (৪৫) নামের এক অটোরিক্সা চালককে হত্যা করে দুর্বৃত্তরা। পরে আব্দুল্লাহ বিশ্বাসের নিজ বাড়ীর পিছনের একটি গাছের ডালে রশি দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। এসময় নিহতে দুই পা মাটির উপর ভর ছিল।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারের পুর্ব পাশ থেকে সোমবার সকালে মৌচাক পুলিশ ফাঁড়ীর পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। তবে নিহতের পরিবারের দাবি স্ত্রী ও তার পরকিয়া প্রেমিক তাকে হত্যা করে গাছে ঝুলেয়ে রেখেছে।

 

ওই যুবক হলেন,মানিকগঞ্জের হরিরামপুর থানার মির্জানগর এলাকার শাজাহান বিশ্বাস এর ছেলে আব্দুল্লাহ বিশ্বাস (৪৫)।মৃত আব্দুল্লাহ বিশ্বাস অটোরিকশা চালিয়ে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে উপজেলার মাঝুখান বাজার এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, আব্দুল্লাহ বিশ্বাসের সাথে তার স্ত্রী ইয়াসমিন আকতার মিনির পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় রোববার রাতের কোন একসময় আব্দুল্লাহ বিশ্বাস বাড়ির পাশের রেন্ট্রি গাছের সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে থাকতে দেখেন প্রতিবেশিরা।

আব্দুল্লাহ বিশ্বাসের ছোট বোন মাজেদা জানান,আব্দুল্লাহর স্ত্রী ইয়াসমিন আকতার মিনির সাথে মাঝুখন বাজারের দর্জি দোকানদার রফিক এর অবৈধ সম্পর্ক ছিলো।বিষয়টি আমার ভাই জেনে যাওয়ায় তাদের মাঝে ঝগড়াঝাটি লেগেই থাকতো। পারিবারিক ভাবেও ইয়াসমিন আকতার মিনিকে শাসন করে তাদের একত্রিত করে দেয়া হয়েছে বেশ কয়েকবার। তারপরও ইয়াসমিন আক্তার মিনি পুনরায় দর্জি দোকানদার রফিক এর সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে। তাদের সম্পর্কে বাধা দেওয়ায় আমার ভাই আব্দুল্লাহ কে তার স্ত্রী ইয়াসমিন আকতার মিনি ও তার পরকিয়া প্রেমিক দর্জি দোকানদার রফিক মিলে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।

তবে আব্দুল্লাহ বিশ্বাসের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন বলে পুলিশ জানান।

 

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক সাইফুজ জামান মুন্সি জানান,সুরতহাল তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর জেলা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;