সর্বশেষ :
Home / সারাদেশ / সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইনামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সময় টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি বি কে শিকদার সজল, গট্টি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাভলু, দুবাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম মাহতাব মৃধা, জাতীয় শ্রমিক লীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সালথা উপজেলা আওয়ামী লীগের নেতা খোরশেদ খান, সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজ, দপ্তর সম্পাদক আবির রহমান নিয়ামতসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ প্রমূখ

 

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সালথা উপজেলা মসজিদের খতিব মুফতি মো. মফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!