জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় আজ ১৫ ই সেপ্টেম্বর ২০২২ মেহেরপুরেও এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। এবার মেহেরপুরে ১৩ টি কেন্দ্রে মোট ৭ হাজার ৯৬১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আজ প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।
বৃহস্পতিবার মেহেরপুরে ১৩ টি কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা সকাল ১১ টার দিকে শুরু হয়েছে।
মেহেরপুর জেলায় ১৩ টি কেন্দ্রে ৭ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এরমধ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৯৫ জন। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক কেন্দ্রে ৮০২ জন। আমঝাবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৫৫ জন।
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৭৮ জন। গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৮৬ জন। যুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩০ জন। বামুন্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিক ২৯৬ জন।
বেতবারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৭১ জন।
মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৮০ জন। সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০১ জন।
রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৭১ জন। দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এদিকে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় ৩৬৫ জন এবং গাংনী থেকে ২০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সাধারণত পাবলিক পরীক্ষা শুরু হয় সকাল ১০ টার দিকে। কিন্তু এইবার বেলা ১১ টার দিকে পাবলিক পরীক্ষা ২ ঘন্টার জন্য শুরু হয়েছে। যানজট এড়াতে সময় পেছানো হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসনে বসতে হবে। বলে জানিয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal