নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার সকাল থেকে চন্দ্রা এলাকায় ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ছে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের চাপ । এদিকে কলকারখানা গুলো ছুটির একদিন বাকি থাকলেও ইতিমধ্যেই গাজীপুর ঢাকা সহ আশেপাশের জেলাগুলো থেকে ঈদে ঘরমুখো মানুষের চাপ ক্রমশ বাড়ছে কালিয়াকৈরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায়।ভোর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীরা নাড়ির টানে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে ছুটছেন গ্রামের বাড়িতে। তবে বরাবরের মতে এবার মহাসড়কে ঈদ যাত্রা স্বস্তির হবে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন তিনি আরো বলেন যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সেই জন্য মহাসড়কে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা পাশাপাশি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী টকিং ড্রোন এবং নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা।পাশাপাশি হাইওয়ে পুলিশ জেলা পুলিশ থানা পুলিশ ও সাদা পোষাকে পুলিশ নিয়মিত টহল অব্যহত আছে ।

এদিকে যাত্রীদের অভিযোগ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় উত্তরবঙ্গগামী মাঝখানে ডিভাইডার এবং দুই পাশেই লোহার বেষ্টনী দেয় প্রায় দুই দিকেই অন্তত দুই কিলোমিটার মহাসড়ক ঘুরে তারপরে যানবাহনে উঠতে হচ্ছে। যার ফলে স্বস্তির চেয়ে ভোগান্তে আরো বেড়েছে দ্বিগুণ।সেই সাথে বাসে বাড়তি বাস ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।এদিকে পুলিশ জানিয়েছেন অতিরিক্ত ভাড়া আদায় করলে ওই যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
projonmo21.com Popular bangla online newsportal