সর্বশেষ :
;
Home / সারাদেশ / খুলনায় মাদ্রাসাতুল মুসলিমিন এর ইফতার মাহফিল

খুলনায় মাদ্রাসাতুল মুসলিমিন এর ইফতার মাহফিল

 

শাহাদাত হোসেন নোবেল–খুলনা প্রতিনিধি

 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাদ্রাসাতুল মুসলিমিন এর সৌজন্যে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর কেন্দ্রীয় আমিরে জামাত শায়খ মুফতি মনির উদ্দিন হাফিজাহুল্লাহ।

 

খুলনা জেলার বিভাগীয় ইফতার অনুষ্ঠান,৫ এপ্রিল রোজ শুক্রবার। সভাপতিত্ব করেন আব্দুল মান্নান সাহেব।

প্রধান অতিথি :আমিরে জামাত শায়খ মুফতি মনির উদ্দিন হাফিজাহুল্লাহ।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক : অ্যাড.পলাশ হোসেন।

কেন্দ্রীয় আইসিটি বিষয়ক সম্পাদক: ইঞ্জি. মুজাহিদুল ইসলাম।

খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক :এনামুল সরদার। মো: বাপ্পি, মুস্তাফিজুর রহমান সুজন, মো:সাইফুল্লাহ, মোঃ সাকিল সহ আরো অনেকে,দোয়া ও ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন।

 

এসময় তাবলীগে ইসলাম এর কেন্দ্রীয় আমিরে জামাত শায়খ মুফতি মনির উদ্দিন হাফিজাহুল্লাহ উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, বছরের এগারটি মাস সকলেই যার যার অবস্থানে ব্যস্ত। চাইলেও সকলে মিলে একসাথ হওয়া যায় না। সিয়াম সাধনার এ একটি মাসে অন্তত এ ইফতারের সময়টুকু কিছুটা একে অপরের কাছাকাছি আসা যায়। তাই সকলের জন্য আজকের এই আয়োজন। ইনশাল্লাহ প্রতি বছর ই এই আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উপস্থিত কর্মীদের অনেককেই এসময় এমন আয়োজনের প্রশংসা করেন।

 

দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;