নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় শিলাবৃষ্টি পাম্পের সামনে মঙ্গলবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে র্দূঘটনায় মোস্তফা হোসেন(২৮) নামের মিনি ট্রাকের হেলপার নিহত হয়েছেন ।এ ঘটনায় আহত হয়েছেন ওই মিনি ট্রাকের চালক ইসমাইল হোসেন(৩৫)।
নিহত ওই ট্রাকের হেলপার হলেন ভোলা জেলার শশীভূষন উপজেলার রসুলপুর গ্রামের মৃত রহম আলী মাঝীর ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায় সকালে সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল থেকে মাল ভর্তি মিনি ট্রাক(ঢাকা মেট্রো ঠ-১১-৭৮৮৪) ঢাকার দিকে যাচ্ছিলেন পথেমধে সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্পের সামনে দাড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও হেলপার আহত হয় ।পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হেলপার কে মৃত ঘোষনা করেন ।
নাওজোর হাইওয়ে পুলিশের ইনর্চাজ শাহদাত হোসেন জানান এ ঘটনায় মিনি ট্রাকটি পুলিশ হেফাজতে আছে । নিহতের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal