সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বসত বাড়িতে অগ্নিকান্ড

কালিয়াকৈরে বসত বাড়িতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।মঙ্গলবার(২ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সফিপুর আন্দার মানিক বালুর মাঠ এলাকার আলমগীর হোসেন মাষ্টারের দুতলা ভবনের নিচতলার দুইটি কক্ষে এ অগ্রিকান্ডের ঘটনা ঘটে ।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের অধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।

প্রত্যক্ষদর্শীরা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সকাল সাড়ে দশটার দিকে ওই বাসার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে পরে আগুনের লেলিহান শিখা পাশের কক্ষে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় ।পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় বেলা ১১ টার দিকে আগুন নিয়ুন্ত্রনে আনে ।তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি ।এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি ।ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবী ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই লাখ টাকা ।পাশের একটি কক্ষে ঈদকে সামনে রেখে ব্যবসার জন্য টি-র্সাট এর গোডাউন হিসেবে পোষাক মজুদ করা ছিলো ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কয়েল এর আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইনিন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!