সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে নারী পোষাক শ্রমিকের আত্মহত্যা

কালিয়াকৈরে নারী পোষাক শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক র্পূব পাড়া এলাকা থেকে মাহমুদা জান্নাত(২৫) নামের নারী পোষাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ ।সকাল দশটার দিকে সেলিম সরকারের ভাড়া বাসায় এ ঘটনাঘটে ।নিহত ওই নারী শ্রমিক সেলিম সরকারের বাসায় স্বামীর সহ ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরী করতেন ।তিনি হলেন দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ভুলানাথ গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ।

স্থানীয়রা ও পুলিশ নিহত ওই নারী শ্রমিক তার স্বামী নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন কয়েকদিন আগে তার অজান্তে স্বামী আরেকটি বিয়ে করায় দুজনার মাঝে পারিবারিক কলহ বাধে ।কলহের জেড়েই সোমবার সকালে স্বামী বাসা থেকে বের হয়ে যাওয়ার পরেই ফাকা বাসা পেয়ে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা করে ।পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে মৌচাক ফাঁড়ি পুলিশ ।

পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ।

মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরির্দশক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;