সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে মহাসড়কে দখল মুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈরে মহাসড়কে দখল মুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতর কে সামনে রেখে ঈদে ঘরমুখো মানুষের নির্ভিগ্নে চলাচলে ও ঢাক-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে মহসড়কের পাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ।

 

সোমবার ( ১ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওন এর সার্কেল এসপি আহাম্মেদ রাজিউর রহমান ,এসময় আরো উপস্থিত ছিলেন নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন , গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ।এসময় মহসড়কের দু পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় তিন শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয় ।

উচ্ছেদ অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে হাইওয়ে পুলিশের সার্কেল এসপি আহাম্মেদ রাজিউর রহমান জানান , ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । অভিযান প্রক্রিয়া এটি একটি ধারাবাহিক চলমান থাকবে । হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের ফুটপাতের দখল মুক্ত রাখতে এমন উচ্ছেদ অভিযান বছর জুড়েই চলে। মহাসড়কে দখল মুক্ত রাখতে সর্বক্ষণিক আমরা তৎপর রয়েছি। এর ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর কে কেন্দ্র করে মহাসড়কে যানজট কমানোর লক্ষ্যে আমাদের এই অভিযান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়ক সম্পন্ন ফাঁকা করে যানবাহন চলাচল উপযোগী করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে অবৈধ দোকান উচ্ছেদে মাধ্যমে দখল মুক্ত করা হয়েছে । পরবর্তীতে তারা আবার দখল করার চেষ্টা করলে আইন অনুভব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের সার্কেল এসপি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!