নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে আরজিনা বেগম(৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।রবিবার মধ্যরাতে উপজেলার পল্লীবিদুৎ মোল্লাপাড়া এলাকার বেলাল উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনাঘটে ।খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
নিহত গৃহবধু হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালির চালা গ্রামের আব্দুল হামিদের মেয়ে এবং পল্লীবিদুৎ এলাকার ভাঙ্গাড়ী ব্যবসায়ী হাবিবুর রহমানের স্ত্রী
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় কয়েকমাস আগে ভাঙ্গাড়ী ব্যবসায়ী হাবিবুরের সাথে প্রেম করে বিয়ে হয় ।বিয়ের পর থেকেই বেলাল উদ্দিনের বাড়িতে দুজনে বসবাস করে আসছেন ।হাবিবুরের আগের স্ত্রী সন্তান রয়েছে ।আরজিনা বেগম তার দ্বিতীয় স্ত্রী ।প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে করার পর থেকেই দুই সতিনের মাঝে ফোনে প্রায় নানা বিষয় নিয়ে জগড়া ঘটে ।ব্যবসায়ীক কাজে হাবিবুর প্রায় বাহিরে থাকেন ।রবিবার সকালে এ নিয়ে হাবিবুরের প্রথম স্ত্রীর সাথে আরজিনার ফোনে জগড়া হয় ।পরে ওই দিন মধ্যরাতের যে কোন সময় ঘরের আঢ়ার সাথে গলায় রশি পেচিয়ে আতœহত্যা করে ।পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয় ।খবর পেয়ে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ ঘটনাস্থল থেকে সোমবার ভোরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় ।ওই গৃহবধু স্বামী বাহিরে থাকায় একাই বাসায় ছিলেন ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার এস আই ফেন্সি বিশ্বাস জুয়েল জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন ।
projonmo21.com Popular bangla online newsportal