সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

 

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ শনিবার বিকেলে জেলা শহরের গাজীপুর মেট্রোপলিটন কলেজের হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন সাবেক সিনিয়র সহ সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ।

গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মোছাদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মাস্টার এর সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান লাকী, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন সারোয়ার, সাইফুল ইসলাম, আবু তালেব, মোস্তফা কামাল, এস. এম. কাজল রানা, প্রফেসর সাখাওয়াত ভুইয়া, আরিফুল ইসলাম, বিউটি খানম,বাদল আহমেদ, আবু তালেব, শাহীন পারভেজ প্রমুখ।

 

পরে আগামী তিন বছরের জন্য ১০৭ সদস্য বিশিষ্ট গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নবগঠিত কমিটি নাম ঘোষণা করা হয়।

এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টা নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!