নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকার জিএম এস কারখানার সামনে থেকে শনিবার সকালে অজ্ঞাত নামা (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা সকালে আনুমানিক সাড়ে সাতটার দিকে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে । তবে নিহতের সাথে কোন পরিচয় পত্র না থাকায় এখনো নিহতের পরিচয় সনাক্ত হয়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে নাওজোর হাইওয়ে পুলিশ। এ ঘটনা আইনি ব্যবস্থা প্রক্রিয়ার দিন বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে ও পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন । তিনি আরো বলেন নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
projonmo21.com Popular bangla online newsportal