নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে হালিমা আক্তার(১৯) নামের যুবতি মায়ের সাথে অভিমান করে ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা করেছেন ।শুক্রবার দুপুরে উপজেলার মৌচাক আন্দারমানিক এলাকায় এ ঘটনাঘটে ।

নিহত যুবতি হলেন ওই এলাকার মৃত গোলাম মোস্তাফার মেয়ে ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় শুক্রবার সকালে মা খোদেজা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে জগড়া হয় ।পরে নিহতের মা কোন এক কাজে বাড়ির বাহিরে গেলে এসময় ফাঁকা বাড়ি পেয়ে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা করে ।এদিকে দুপুরে নিহতের মা বাড়িতে এসে মেয়েকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পায় ।পরে ঘরের জানালা দিয়ে দেখতে পায় মেয়ের লাশ ফ্যানের সাথে ঝুলে আছে ।এসময় মায়ের চিৎকারে আসেপাশের লোকজন চলে আসে ।পরে পুলিশে বিষয়টি জানালে খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ।পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করে পুলিশ ।
মৌচাক ফাঁড়ি ফাড়ি পুলিশের উপ পরির্দশক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে গলায় উড়না পেচানা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ।স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়ে
ছে ।
projonmo21.com Popular bangla online newsportal