সর্বশেষ :
Home / সারাদেশ / লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

অবশেষে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকানতপুর গ্রামের শাকিল মিয়া নামে এক যুবককে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। শাকিল একই উপজেলার বিভাগদী গ্রামের মো. নফেল মোল্লার ছেলে।

 

শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে সালথা থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সালথা থানার এসআই কবিরুল হককে।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় ওই যুবকের বাবা সালথা থানায় বৃহস্পতিবার বিকালে একটি এজাহার দায়ের করেছেন। এর পরপরই শুক্রবার (২৯ মার্চ) সকালে পুলিশ অভিযান চালিয়ে এ মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রসঙ্গ, সম্প্রতি সালথার রামকান্তপুর এলাকার মো. শাকিল মিয়া (২৪) নামের এক যুবককে চাকরির প্রলোভনে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্র। পরে এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!