সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে স্বর্ন ব্যবসায়ির উপরে হামলা, আহত ২

কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে স্বর্ন ব্যবসায়ির উপরে হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্থানীয় স্বর্ন ব্যবসায়ী ও তার ছেলের কাছ থেকে স্বর্ন অলঙ্কার ও নগদ টাকা লুটের চেষ্টার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হারিয়া গ্রামের মৃত নবীউল্লাহর ছেলে মানিক (৪৫) ও তার ছেলে সজীব (১৭)।তারা সফিপুর বাজার জেনারেল হাসপাতাল রোডে আজিজ উদ্দিনের বহুতল ভবনে ভাড়া থাকেন।

বৃহস্পতিবার (২৮শে মার্চ) উপজেলার সফিপুর জোনারেল হাসপাতালের রোড এলাকায় রাত সাড়ে নয়টায় দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় সোনিয়া জুয়েলার্সের মালিক মানিক মিয়া(৪৫) ও তার ছেলে সৌরভ ইসলাম সজিব তাদের স্বর্নের দোকান বন্ধ করে বাসায় ফিরছিল। পরে আগে থেকেই ওৎ পেতে থাকা অজ্ঞাত কয়েক জন ব্যাক্তি জেনারেল হাসপাতালের সামনে ২টি ককটেল ফাটিয়ে ফাকা গুলি ছুড়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ছেলে দুই জনকেই এলোপাথাড়ি কুপিয়ে তাদের সাথে থাকা স্বর্ন অলঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বর্ন ব্যবসায়ী বাবা ছেলে ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজে পাঠায়।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থলে এসে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে এ ঘটনায় নিরাপত্তা জোরদারে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একটি বাসার নিরাপত্তা কর্মী পবিত্র বিশ্বাস জানান,হটাৎ করে বিকট শব্দে রাস্তার মানুষজন দিক বেদিক ছুটোছুটি করতে থাকলে। পরে রাস্তায় গিয়ে স্থানীয়রা দেখতে পায় মানিক মিয়া(৪৫) ও তার ছেলে সৌরভ ইসলাম সজিব(১৭) রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে রয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল আলম জানান,খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেখতে পাই ২জনকে জখম করেছে দূর্বৃত্তরা। এঘটনায় কাউকে আটক করা যায়নি তবে ককটেলের মত দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!