সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় রুবেল পালোয়ান

কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় রুবেল পালোয়ান

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

আসন্ন কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বচ্ছ রাজনীতি নেতা এসএম সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান। এরই মধ্যে তিনি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আগামী ৮ মে প্রথম ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তরুণ সমাজের আইকন রুবেল পালোয়ান কর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারন ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন বলে তাঁর সমর্থকরা জানান।

তাঁর কর্মী ও সমর্থকদের কাছ থেকে জানা যায়, রুবেল পালোয়ান কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড হরিদেবপুর গ্রামে পালোয়ান বাড়ির ছেলে । শিক্ষাগত যোগ্যতা হিসেবে সে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে এমবিএ পাশ করেন। তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পরে মোক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের নির্বাহী সদস্য হন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া তিনি গাজীপুর জেলা বাংলাদেশ আওয়ামীলীগ সাংস্কৃতি ফোরামের সভাপতি পদে রয়েছেন। তাঁর নিজস্ব জায়গায় মোক্তারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের পাটি অফিস করে দিয়েছেন।

রুবেল পালোয়ান বংশ পরম্পরায় রাজনীতি পরিবারের সন্তান। তিনির পিতা আব্দুল আজিজ পালোয়ান হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবক ও একজন রাজনীতিবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। তিনির চাচা মরহুম আব্দুল বাতেন পালোয়ান ছিলেন একজন তুখোড় রাজনীতিবিদ। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবক ও ব্যবসা করতেন। তিনি অষ্টিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বর্তমান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তাঁরই সুযোগ্য ভাতিজা রুবেল পালোয়ান। তরুণ সমাজের আইকন ও স্বচ্ছ নেতা হিসেবে এরই মধ্যে সে এলাকায় পরিচিতি অর্জন করেছেন ।

রুবেল পালোয়ান একজন উদীয়মান উদ্যোক্তা। তাঁর হাতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তাঁর প্রতিষ্ঠানে কাজ করে অনেকে হয়েছেন স্বাবলম্বী। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শুধু রাজনীতি ও ব্যবসায়ী মধ্যে সীমাবন্ধ না তিনি সামাজিক কর্মকান্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে খেলাধুলায় মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করছেন। খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম যুবকদের মাঝে পৌছে দিচ্ছেন। পাশাপাশি তিনি মসজিদ ও মাদ্রাসা উন্নয়নে আর্থিক সহায়তা করে যাচ্ছেন। এলাকায় মসজিদ ও মাদ্রাসার গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করছেন।

ছাত্রলীগের রাজনৈতিক, সামাজিক ও জাতীয় কর্মসূচিতে তিনি স্বেচ্ছায় সক্রিয় অংশগ্রহণ করে থাকেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিপক্ষে রাজপথে জোরালো ভূমিকা পালন করে থাকেন। ২০১৩ সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ শুরু হলে ছাত্রলীগের সাথে সকল ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২০১৪ সালের ৫ই জানুয়ারির পর থেকে আন্দোলনের নামে বিএনপি জামায়াতের দেশবিরোধী ধ্বংসযজ্ঞ ও পেট্রোল বোমায় মানুষ পোড়ানোর বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে প্রতিরোধ কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তিনি বিভিন্ন সময়ে দলের স্বার্থে ও দলীয় বিভিন্ন কর্মকান্ডে উপস্থিত থেকে কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

কালীগঞ্জ উপজেলা পরিষদকে স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে এ প্রতিবেদককে জানান ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল পালোয়ান। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে একজন একনিষ্ঠ মুজিবসেনা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কালীগঞ্জের শান্তি কন্যা ও উন্নয়নের নেত্রী মেহের আফরোজ চুমকি এমপির হাতকে শক্তিশালী করারই আমার লক্ষ্য। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে এদেশের মানুষের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। ভিশন ২০৪১ এবং স্বপ্নের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বতঃস্ফূর্ত ভূমিকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!