কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন পাঞ্জাবি বিতরণ করলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় এমপির বাসভবনে শিশুদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।

এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম, কালীগঞ্জ পৌর যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি কান্তা ভূইয়াসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
projonmo21.com Popular bangla online newsportal