সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সালথায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামেক ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবু বক্কার ওরফে লাল মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আবু বক্কার ওরফে লাল মিয়া পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের মফিজুর রহমানের ছেলে।

এর আগে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসা ছাত্রীর বাবা সোমবার (২৫ মার্চ) রাতে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন।

 

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার ছাত্রী স্থানীয় একটি কওমী মাদ্রাসার ৩য় জামাতের লেখাপড়া করে। লাল মিয়া ওই এলাকায় পেঁয়াজ উত্তোলনের জন্য দিন মজুর হিসেবে কাজ করতো, এর সুবাদে ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি করে আবু বক্কার ওরফে লাল মিয়া নামের ওই যুবক। পরে সোমবার (২৫ মার্চ) রাতে বাড়ি থেকে কৌশলে ডেকে পাশের একটি পেঁয়াজ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। পরে মেয়ের চিৎকার শুনে উদ্ধার করা হয় ওই মাদরাসা ছাত্রীকে। অতঃপর এঘটনায় একইদিন রাতে সালথা থানায় একটি এজাহার দায়ের করা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবিরুল হক বলেন, ‘ওই মাদরাসা ছাত্রীর বাবা এঘটনায় সালথা থানায় একটি এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে বোয়ালমারীর ময়েনদিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই মাদরাসা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।’

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, মাদ্রাসা ছাত্রীর বাবার এজাহারের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ধর্ষক আবু বক্কর ওরফে লাল মিয়া কে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম কে ননস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে, এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!