মেহেরপুর প্রতিনিধিঃ
দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকার পর র্যাবের হাতে আটক হয়েছেন আতিয়ার রহমান (৪০) নামের এক হত্যা মামলার পলাতক আসামি। আটককৃত আতিয়ার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের মৃত খােকন মন্ডলের ছেলে।
সােমবার বিকেল ৩টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ বাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটিদল তাকে আটক করে।
র্যাবের ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকায় একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছিল ১০ বছর আগে। ওই মামলার আসামি আতিয়ার রহমান গ্রেপ্তারী পরােনাভূক্ত ছিল। সে প্রশাসনের চােখ ফাঁকি দিয়ে ১০ বছর পালিয়ে ছিল। আতিয়ার মেহেরপুরের গাংনীর হাড়িয়াদহ বাজারের তিন রাস্তার মােড়ে অবস্থান করছে এমন গােপন সংবাদের ভিত্তিতে সােমবার বিকেল ৩ টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে আলমডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
projonmo21.com Popular bangla online newsportal