নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চান্দুরা পল্লী বিদ্যুত খেলার মাঠে সোমবার মঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গোডাউন সহ দুটি বাড়ির ৪০ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে জনি মিয়ার এর জুটের গোডাউনে আগুন দেখে স্থানীয়রা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে জনি মিয়ার পুরো গোডাউন ও টিনসেট কলোনী পাশে থাকা সোহেল মিয়ারর কোলোনিতে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দুটি কলোনির প্রায় ৪০ টি কক্ষ ও ১ টি জুটের গোডাউন। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট রাত দেড়টার দিকে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরো ১ টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জোটের গোডাউনের মালিক জনি মিয়া জানান, রাত ১টা ২০ মিনিটে সংবাদ পাই আমার জুটের গোডাউনে আগুন লেগেছে। বাসা থেকে ছুটে এসে দেখি পুরো গোডাউন পুড়ে করে ছাই হয়ে গিয়েছে। জনি মিয়া জানান গোডাউন টিতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল স্টক ছিল। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মাঝে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। তবে কি কারণে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তার সঠিক কোন কারন এখন জানানো সম্ভব হচ্ছে না।
projonmo21.com Popular bangla online newsportal