মামুন আব্দুল্লাহ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়ন পরিষদের মাঠে বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন-বর্তমান আ’লীগ সরকার আমলে দেশের যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে অন্য সরকার আমলে তা হয়নি। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । অন্যদিকে দেশের এ উন্নয়নকে বাধাপ্রস্ত করতে বিএনপি নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, ২০২৪ এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার হাজার হাজার উদাহরণ রয়েছে। এরমধ্যে প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ কালবার্ট, স্কুল কলেজ, মসজিদ-মাদ্রাসা, বয়স্ক ভাতা ,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ মহামারি করোনার সময় অসহায়দের মাঝে নগদ অর্থ খাদ্য বিতরণের মত আওয়ামী লীগের পক্ষে হাজার হাজার উন্নয়নের চিত্র রয়েছে। প্রত্যেক নেতাকর্মী এসব উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরবেন। কারণ বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী । সুষ্ঠু ধরার রাজনীতিতে বিশ্বাসী। এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুস সালাম,সহ-সভাপতি আবদুল মজিদ ফটো সহ জেলা উপজেলায় একাধিক নেতৃবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal