সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীর মাইলমারী গ্রামের সাবুর আলীর প্রতিবাদী বক্তব্য 

গাংনীর মাইলমারী গ্রামের সাবুর আলীর প্রতিবাদী বক্তব্য 

 

 

মেহেরপুর প্রতিনিধি:

সৌদি আরবে কর্ম দেওয়ার কাজে সহযােগিতা করার পরও মিথ্যা অভিযােগ করায় প্রতিবাদী বক্তব্য দিয়েছেন সাহাব উদ্দীন ওরফে সাবুর আলী নামের এক কৃষক।

তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাইলমারী গ্রামের বাসিন্দা।

প্রতিবাদী বক্তব্যে সাবুর আলী জানান,আমি পেশায় একজন কৃষক হলেও গ্রামের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহযােগিতার হাত বাড়িয়ে থাকি। ইতােমধ্যে এজেন্টর মাধ্যমে গ্রামের বেশ কিছু বেকার-যুবককে প্রবাসে পাঠানাের কাজে সহযােগিতা করেছি। তারই ধারাবাহিকতায় গত ৩ মাস পূর্বে মাইলমারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রকিবুলকে সৌদি আরবে পাঠানাের কাজে সহযােগিতা করেছি। রকিবুল শ্রমিক হিসাবে সৌদি আরবে গিয়েছে। যা কাগজ-পত্রাদিতে উল্লেখ রয়েছে। কিন্তু সেখানে গিয়ে রকিবুল কাজে মনােনিবেশ করতে না পেরে আমাকে দায়ী করছেন।

তিনি আরাে বলেন, রকিবুলের মতাে অনেকেই এভাবে প্রবাসে গিয়েছেন এবং কাজ করছেন। বেতনও পাচ্ছেন। রকিবুল এখন কােম্পানীর সহজ কাজগুলাে বেছে বেছে করবেন। কােম্পানীতে রয়েছে এমন অন্যরা যদি সকল কাজ করতে পারে। রকিবুল করবেন না কেন? রকিবুল বিদেশ থেকে এবং তার পরিবার দেশে থেকে আমাকে প্রাণনাশের হুমকী দিচ্ছে। আমি বর্তমান ভয়ে রয়েছি। আমাকে যেকােন মুহূর্তে ক্ষতি করে দিতে পারে। তাই প্রশাসনসহ সকলের সহায়তা কামনা করেছেন সাবুর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!