নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা গামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা(৩২)যুবকের মৃত্যু হয়েছে ।
শুক্রবার (২২ মার্চ) সকালে সাড়ে ছয়টার দিকে উপজেলার মৌচাক বরাব এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা ও পুলিশ জানান সকাল সাড়ে ছয়টার দিকে অজ্ঞাত যুবক রেললাইন ধরে হাটছিলেন এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয় ।তবে নিহতের কাছে কোন পরিচয় পত্র না থাকায় পরিচয় সনাক্ত করতে পারেনী পুলিশ ।নিহতের পড়নে ছিলো নীল সাদা চেক লুঙ্গী ও আকাশি কালার টির্সাট ।এ ঘটনায় খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশের এস আই শহিদুল ইসলাম বলেন সকালে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয় ।তবে সাথে কোন পরিচয় পত্র না থাকায় নিহতের পরিচয় সনাক্ত সম্ভব হয়নি ।নিহতের পরিচয় সনাক্তে চেষ্ঠা অব্যহত আছে ।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal