সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ম্যাজিস্ট্রেটকে দেখে পাঁচ শত টাকার তরমুজ ২শ টাকা

কালিয়াকৈরে ম্যাজিস্ট্রেটকে দেখে পাঁচ শত টাকার তরমুজ ২শ টাকা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট দেখে হটাৎ করেই ৫শত টাকার তরমুজ ২শত টাকা বিক্রি করে দিলেন দোকানিরা । কালিয়াকৈরে বাজারে  ভোক্তা অধিকার সংরক্ষণ গাজীপুর জেলা শাখার উদ্যোগে অভিযান পরিচালনা কালে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সরংক্ষণ গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

এ সময় বাজারের নাইম নামে এক তরমুজ ব্যবসায়ীকে ১হাজার, কাব্য টেলিকম প্রতাপকে অবৈধ মোবাইল সেট রাখার দায়ে ১হাজার করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অপরদিকে উন্মুক্তভাবে পিয়াজু বিক্রি করার দায়ে পিয়াজু জব্দ করা হয়। পরে জব্দকৃত এতিমখানায় দেওয়া হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেট আসার কথা শুনে আশেপাশের দোকানগুলো দ্রুত বন্ধ করে পালিয়ে যায়। এসময়

অভিযানে উপস্থিত ছিলেন, গাজীপুর ভোক্তা অধিকার অফিস কম্পিউটার অপারেটর প্রদীপ্ত কুমার সরকারসহ থানা পুলিশ।

অভিযান শেষে শরিফুল ইসলাম বলেন, আমাদের এই অভিযান সব সময় অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!