সর্বশেষ :
Home / সারাদেশ / উপজেলা নির্বাচনে আগামী সপ্তাহে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

উপজেলা নির্বাচনে আগামী সপ্তাহে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

 

শাহাদাত হোসেন নোবেল -দিঘলিয়া খুলনা প্রতিনিধি।

 

আসন্ন উপজেলা নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) তৎপর বিশেষ করে নির্বাচনে যে কোনো প্রার্থী নির্বিঘ্নে অংশ নিতে পারে সেজন্য আইনের বিধিও সংশোধন করা হচ্ছে, এর ফলে এ নির্বাচনে সুযোগ বাড়ছে প্রার্থীদের, নির্বাচন কমিশন সূত্র জানায়, আগে উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালায় স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ২৫০ ভোটের সমর্থন সূচক স্বাক্ষর জমা দেয়ার বিধান ছিল, কিন্তু প্রার্থীদের নির্বাচন সহজ করতে এ বিধান তুলে দিতে নির্বাচন কমিশন (ইসি)আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। আইন মন্ত্রণালয় ও ইসির এই প্রস্তাবে সায় দিয়েছে,তাই এখন অন্যান্য প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপন জারি হলেই

বিষয়টি কার্যকর হবে।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আগের চেয়ে বেশি হারে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তেমনি অন্যান্য রাজনৈতিক দল ও দল নিরপেক্ষ প্রার্থীরাও নির্বাচনে অংশ নিবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য:- দেশে এখন ৬৪জেলায় ৪৯৫ টি উপজেলা রয়েছে। এর মধ্যে ৪.১১.১৮.ও ২৫ শে মে ৪ ধাপে দেশের ৪৮১ টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে বলে সুত্রে জানা যায়।

প্রথম ধাপে ৪ই মে ১৫৩টি ,

২য় ধাপে ১১ই মে ১৬৫ টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি,

২৫শে মে চতুর্থ ধাপে ৫২টি উপজেলার নির্বাচন সম্পন্ন করবে বলে জানা যায়।

অভিজ্ঞ মহলের মতে উপজেলা পরিষদ নির্বাচন সহ-স্থানীয় সরকার নির্বাচন গুলো সর্বজনীন,এসব নির্বাচনে দলীয় ইমেজ তেমন কাজে আসে না, কারণ প্রতিটি এলাকার অধিকাংশ মানুষই চান দল মত নির্বিশেষে সবচেয়ে ভালো প্রার্থীকে বিজয় করতে তবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে এলাকাবাসী বিভিন্ন কারণে পছন্দের প্রার্থীর পক্ষে সরব হতে চান না তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ক্ষমতাসীন দল

কাউকে দলীয় প্রতীক না দেওয়ায় আগাম ঘোষণা দেওয়ায় অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যে কারণে এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণমূলক

হবে ভিন্ন মাত্রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!