সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত ২০

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত ২০

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় অবস্থিত টপস্টার এর সাথে বুধবার সন্ধ্যায়

শফিক খান এর বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিকাণ্ডের (১) মোহাম্মদ মাইদুল ইসলাম, (২) মোহাম্মদ কুটি, (৩) মোহাম্মদ আরিফুল, (৪) মোহাম্মদ ইয়াসিন, (৫) মোহাম্মদ সোলেমান, (৬) মোহাম্মদ আকাশ, (৭) মোহাম্মদ নূর নবী, (৮) মোহাম্মদ নিরব, (৯) মোছাম্মৎ শিল্পী, (১০) মোহাম্মদ নাঈম ১১) মাহবুব ১২) মশিউর ১৩/ মোতালেব সহ ১৫-২০ জন গুরুতর আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্নিং ইউনিটে পাঠানো হয়। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় বুধবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে ঐ বাড়ির ভাড়াটিয়া সাইদুর রহমান একটি নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে আসে পরে ঐ সিলিন্ডার সংযোগ দেয়ার সময় বিস্ফোরণ ঘটলে মুহূর্তে আগুন ধরে যায়। বিস্ফোরিত আগুনে এসময় শিশু বৃদ্ধ সহ দগ্ধ হন অত্যন্ত প্রায় ২০ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

এ ঘটনায় কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এসময় তিনি জানান সন্ধ্যায় দিকে ওই বাড়ির মালিক সফিকুল ইসলাম নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ দেয়ার সময় বিস্ফোরণ ঘটায় আহত হয়েছেন প্রায় ২০ জন । আহতদের জন্য  আর্থিক বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;