সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এবার নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “ নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ”।

সকালে উপজেলা পরিষদ চত্বর হতে নারী উদ্যোক্তা ও কিশোর কিশোরী ক্লাবের নারীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক পরিবেশন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।এরপর উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, তুমলিয়া কিশোর কিশোরী ক্লাবের আফরিন, রিয়া আক্তার ও ইমা, উদ্যোক্তা শম্পা নন্দী প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!