সর্বশেষ :
Home / সারাদেশ / আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জলঢাকায় আলোচনা সভা ও শোভাযাত্রা 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জলঢাকায় আলোচনা সভা ও শোভাযাত্রা 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নারীর সমঅধিকার, সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই আহবান কে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্দ্যোগে আয়োজিত আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার ভুমি এবিএম গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির, অনির্বাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, থানা পুলিশের এস আই জেসমিন আক্তার, সহ বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ক্যম্পাস থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!