হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী, প্রতিনিধি
বিআরডিবির আওতায় নীলফামারীর জলঢাকায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিঃ এর ব্যাবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ও পল্লী উদ্যোগক্তাদের মাঝে ঋনের চেক বিতরন করা হয়।
সোমবার বিকালে উপজেলার পল্লি উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিঃ

এর ব্যাবস্থাপনা কমিটির মাসিক সভা ও পল্লী উদ্যোগক্তাদের মাঝে ঋনের চেক বিতরন উপলক্ষে আয়োজিত সভা প্রতিষ্ঠানের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজিদুল ইসলাম, সদস্য রশিদুল ইসলাম, আতিকুর রহমান, মশিউর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা মাহমুদার রহমান,প্রমুখ।
পরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাধীন “” পল্লী উদ্যোগতা ঋন তহবিল ”কর্মসূচী হতে ৩ জন সুবিধাভোগীকে ১লাখ ২৫ হাজার টাকা করে ৩ লাখ ৭৫ হাজার টাকার চেক প্রদান করেন প্রতিষ্ঠানের সভাপতি আব্দুস সালাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজিদুল ইসলাম সহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal