নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় বুধবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দখল করে অবৈধভাবে গড়ে তোলা বাজার ও স্থাপনা উচ্ছেদ করেছে নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশ।

মহাসড়কে অবৈধভাবে গড়ে বাজার উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেন নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তারা । দীর্ঘদিন ধরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দখল করে অবৈধভাবে বাজার বসিয়ে কিছু অসাধু ব্যক্তিরা চাঁদা আদায় করে আসছিলেন। এছাড়াও এসব অবৈধভাবে গড়ে তোলা বাজার ও স্থাপনা নির্মাণ করায় ছোট যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল।যারফলে প্রায় ঘটে নানা সড়ক দুর্ঘটনায় ।এসব দূর্ঘটনা এড়াতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাওজোর হাইওয়ে পুলিশ।
ওসি শাহাদাত হোসেন জানান মহাসড়কে কোন প্রকার দূর্ঘটনা এড়াতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া সড়ক দখল করে অবৈধভাবে বাজার গড়ে তোলার কোন নিয়ম নেই
projonmo21.com Popular bangla online newsportal