সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ২০২৩-২০২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তর সালথা এর বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ২০জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, উপজেলা মৎস্য অফিসার শাহ মো. শাহারিয়ার জামান সাবু প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal