সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত 

কালিয়াকৈরে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় উত্তরবঙ্গ গামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় রাবেয়া বেগম(৭৫) নামের বৃদ্ধা নিহত হয়েছেন ।সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালিয়াকৈর বাইপাস সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত ওই বৃদ্ধা হলেন গাইবান্ধা সদর উপজেলার ঢোলভাঙ্গা চকচকা গ্রামের মৃত জহুর উদ্দিনের স্ত্রী ।সে উপজেলার শ্রীপলতলী বাইপাস এলাকার ওয়াজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন ।

প্রত্যক্ষদর্শীরা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় ভোর সাড়ে পাঁচটার দিকে সাহেব বাজার এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা এসময় চন্দ্রা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে থেকে দ্রুত পালিয়ে যায় ।পরে স্থানীয়রা মুর্মুষ অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করেন । খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নাওজোর হাইওয়ে পুলিশ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি শাহদাত হোসেন জানান ভোরে সড়ক পারাপারের সময় ওই বৃদ্ধাকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে ওই বৃদ্ধা হাসপাতালে নেয়ার পথে মারা যায় ।লাশ উদ্ধার করা হয়েছে ।তবে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!