নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর লীজ ফ্যাশন এলাকায় মাফিয়া আক্তার নামে এক যুবতী গলায় উড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে ।
নিহত হলেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কাইতাগাছি এলাকার ফজলুল হকের ছোট মেয়ে মাফিয়া আক্তার (২০)।
স্থানীয় ও পুলিশ সূএে জানা যায়, নিহত মাফিয়া আক্তার গত শনিবার তার নিজ গ্রামের বাড়ি থেকে সফিপুর বড় বোন নূর জাহানের ভাড়াটিয়া বাসায় বেড়াতে আসে। নূর জাহান তার স্বামী সুলাইমানকে নিয়ে সফিপুর ৮ নং ওর্য়াডের রোকন উদ্দিনের ভাড়াটিয়া বাসায় ভাড়া থেকে চাকুরী করেন। সকালে নূর জাহান ও তার স্বামী কারখানায় চাকুরীতে যাই। দুপুরে বাসায় লাঞ্চে ভাত খেতে এসে দেখে দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সারা শব্দ নেই। ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দরজা ভেঙ্গে দেখে ছোট বোন মাফিয়া ঘরের সাথির সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
কালিয়াকৈর থানার এস আই ইয়াকুব হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।
projonmo21.com Popular bangla online newsportal