সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় ৩ রাউন্ড গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

জলঢাকায় ৩ রাউন্ড গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

 

 

নীলফামারীর জলঢাকায় ৩ রাউন্ড গুলি সহ একটি ভারতীয় রিভালভার উদ্ধার করেছে থানা পুলিশ।

 

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নগর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে

এ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ ।

 

 

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী – সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম’ এর দিক নির্দেশনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম এবং মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের মোহাম্মদ মমিন খান পিপিএম, নেতৃত্বে ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ আদর্শপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আলহাজ্ব আব্দুল লতিফ এর ছেলে ফয়জুল ইসলাম কেরু’র ইউক্লিটার্স বাগানের ড্রেনে পলিথিনে পেছানো পরিত্যক্ত অবস্থায় ৩ রাউন্ড গুলি সহ একটি ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন।

 

এবিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, গুলিসহ একটি ভারতীয় আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

এর সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!