কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “ করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ”।
আলোচনা সভায় বক্তব্য রাখে
ন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ইউসুফ হাবিব, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফ আল রায়হান, শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের কালীগঞ্জ জোনাল অফিসের জোন প্রধান ননী গোপাল দাস, ইসলামি তাকাফুল এজিএম কাউছার মোল্লা, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।
জাতীয় বীমা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।
কালীগঞ্জ উপজেলায় কয়েকটি লাইফ ইনস্যুরেন্স কোম্পানী থাকলেও উপজেলার অনুষ্ঠানে শুধু ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে থেকে প্রায় ৯৪ হাজার টাকার মরনোত্তর চেক প্রদান করা হয়। এছাড়াও কয়েকটি মেয়াদোর্ত্তীন চেক প্রদান করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী।
projonmo21.com Popular bangla online newsportal