সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় মো. ফরিদ কাজী (৫০) ও মো. মাসুদ খানকে (৩৫) নামের দুই ডাকাতদলের সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এর মধ্যে ফরিদ ১৪টি ও মাসুদ ১৭টি মামলার আসামি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ওই দুই ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারী) রাতে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ফরিদ কাজী সালথার বল্লভদী ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত মন্টু কাজীর ছেলে ও মাসুদ খান পাশের ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানায়, ফরিদ ও মাসুদ এলাকার আলোচিত ডাকাত। তারা বিভিন্ন এলাকায় নানা ধরণের অপরাধ ও অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, গরু চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের মোট ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদ ১৪টি ও মাসুদ ১৭টি মামলার আসামি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, ফরিদ ও মাসুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে সালথার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal