নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন না থাকায় তিনটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ।এসময় তিনটি ইটভাটাকে দুই লাখ পঞ্চাশ টাকা আর্থিক জরিমানা ও তিনটি ইটভাটার চিমনি ঘুড়িয়ে দেয়া হয় ।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব কাজী তামজিদ আহমেদ এর নেতৃত্বে অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয় ।এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের উপ পরিচালক নয়ন মিয়া,সহকারী উপ পরিচালক মাইনুল হক,সহকারী উপ পরিচালক মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিব বিশ্বাস ,সহ পুলিশ সদস্যরা ।এসময় তিনটি ইটভাটার মধ্যে নাছির ব্রিকস কে ১ লক্ষ টাকা ,জহির জুবায়ের ব্রিকস কে ১ লক্ষ ৫০ হাজার ও ন্যাশনাল ব্রিকস এ কোন লোকজন না থাকায় কোন আথিক জরিমানা করতে পারেনি ভ্রাম্মমান আদালত ।
তিনটি ইটভাটার মধ্যে দুইটিকে আড়াই লক্ষ টাকা নগদ আর্থিক জরিমানা আদায় করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal