সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় গামছা দিয়ে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

সালথায় গামছা দিয়ে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির মালিকের ছেলের হাত-পা বেঁধে জিম্বি করে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফকুরা গ্রামের কৃষক মো. দেলোয়ার মাতুব্বরের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভোগির বাড়ি পরিদর্শন করেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে ১টার দিকে দেলোয়ারের বাড়ির ওয়াল করা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চার জনের একদল ডাকাত। ডাকাতরা ঘরে প্রবেশ করে প্রথমে দেলোয়ারের ছেলে আলমগীর হোসেনকে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে ঘরে থাকা ইস্টিলের আলমারী, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে ৩ ভরি ওজনের স্বর্ণের জিনিস, দুটি মোবাইল ফোনসহ অন্তত চার লাখ টাকার মালামাল লুটে নেয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে সকালে আমি এবং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাসহ পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জেনেছি। চার জনের ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির মালিকের ছেলেকে বেঁধে কিছু স্বর্ণের জিনিস ও দুটি মোবাইল লুটে নেয়।

 

তিনি আরো বলেন, ওই বাড়ির পরিবারের সদস্যরা ডাকাতদের চিনতে পারেনি। তবে ডাকাতরা স্থানীয় ভাষায় কথা বলেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। ইতিমধ্যে ডাকাতদের গ্রেপ্তারে ও লুণ্ঠিত মাল উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আইনের আওতায় আনতে পারব। এ ঘটনায় একটি ডাকাতির মামলা প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!