হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় মাদক বিরোধী অভিযানে ৬৬ বেতল ফেনসিডিলসহ ০১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ শে ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কাকড়ার চৌপথি বাজারে পুলিশ চেকপোস্টের মাধ্যমে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় কালো কাপড় দ্বারা তৈরি বডি ফিটিং অবস্থায় ৬৬ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য- ৯৯ হাজার টাকা । আটককৃক্ত ব্যক্তি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার সীমান্তবর্তী হাতিবান্ধা দোলাপাড়া এলাকার সাফিউল আলমের ছেলে মোঃ আরাফাত ইসলাম (২২)।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান,পুলিশ সুপার গোলাম সবুর,পিপিএমের দিক নির্দেশনায় নীলফামারী জেলার জলঢাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কাকড়ার চৌপথি বাজারে পুলিশ চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬( ১ ) সারণীর ১৪( গ ) /৪১ রুজু করা হয়েছে।জলঢাকা থানা মামলা হয়েছে যাহার নং-২১, তারিখ ২৭/২/২৪। তিনি জানান এ মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal