সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে আজিরন বেগম (৩৫) নারীর মৃত্যু হয়েছে।

নিহত নারী হলেন গাইবান্ধা সদর উপজেলার টেংগরজানি গ্রামের রতন মিয়ার স্ত্রী।

সোমবার বিকেলে আনুমানিক তিনটার দিকে উপজেলার পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ বংশী পাড়া এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায় সোমবার বিকালে তিনটার দিকে স্থানীয়রা রেললাইনে মাথা ও হাত পা বিচ্ছিন্ন নারীর মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এসময় নারীর পড়নে লাল উড়না, কলাপাতা রঙের চেক জামা ও সাদা পায়জামা পরহিত ছিলো । স্থানীয়দের ভাষ্যমতে দুপুর আড়াইটার থেকে তিনটার মধ্যে যেকোন সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হতে পারে। তবে নিহতের সাথে কোন পরিচয় পত্র না থাকায় তাতক্ষনিক  নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।পরে বিভিন্ন গনমাধ্যমে নিহতের খবর প্রকাশিত হলে তার স্বামী এসে নিহতের পরিচয় সনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে পুলিশের গাজীপুর জোনের এস আই শহিদুল ইসলাম জানান খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন।এ ঘটনায় নিহতের স্বামী এসে পরিচয় সনাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!