সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় ডায়াবেটিস সচেতনতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জলঢাকায় ডায়াবেটিস সচেতনতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

 

নীলফামারীর জলঢাকা উপজেলায় ডায়াবেটিস সচেতনতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে জলঢাকা ডায়াবেটিস সমিতির উদ্দ্যোগে সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভা জলঢাকা ডায়াবেটিস সমিতির সভাপতি ও মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথি ছিলেন বাডাস এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান অধ্যাপক রশীদ -ই – মাহবুব।

বক্তৃব্য রাখেন বারডেম ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, বায়োকেমিস্ট্রি বিভাগ সায়েন্টিফিক অফিসার ও ট্রেনিং কো-অর্ডিনেটর বাডাসের প্রিন্সিপাল ড. মোঃ আব্দুল মোত্তালিব, এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্সের সহকারী পরিচালক মজিবর রহমান ও সমাজসেবক আমজাদ হোসেন চৌধুরী,সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি, ডায়াবেটিস রোগী ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলঢাকা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে রশীদ – ই – মাহবুব বলেন, জলঢাকা ডায়াবেটিস সমিতি জলঢাকার সকল মানুষের। সমিতি কোন রাজনৈতিক দলের না হয়ে হবে উপজেলা বাসীর। এখানে সর্বস্তরের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ থাকতে হবে। এসময় তিনি সমিতির আয় বৃদ্ধি করার আহবান জানান।

এর আগে ডায়াবেটিস রোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন বারডেম ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি বিভাগের ডাঃ নাসিমা সুলতানা। তিনি রোগীদের সচেতন হওয়া সহ নিয়মিত চেক-আপের কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!